Paragraph 39
“বাঁচবার ইচ্ছা কেন? রাবণ বধের পর রাম লক্ষ্মণ লঙ্কায় প্রবেশ করলেন, রাবণের বাড়িতে গিয়ে দেখেন, রাবণের মা নিকষা পালিয়ে যাচ্ছে। লক্ষ্মণ আশ্চর্য হয়ে বললেন, রাম, নিকষার সবংশ নাশ হলো তবু প্রাণের উপর এত টান। নিকষাকে কাছে ডাকিয়ে রাম বললেন, ভয় নাই, তুমি কেন পালাচ্ছিলে? নিকষা বললে, রাম! আমি সেজন্য পালাই নাই,—বেঁচে ছিলাম বলে তোমার এত লীলা দেখতে পেলাম—যদি আরও বাঁচি তো আরও কত লীলা দেখতে পাব! তাই বাঁচবার সাধ।
In plain words
"Why the wish to live? After Ravana was slain, Rama and Lakshmana entered Lanka, went to Ravana's house, and saw Ravana's mother Nikasha running away. Lakshmana was astonished and said, Rama, Nikasha's whole line has been destroyed, and still she has such attachment to life. Rama had Nikasha called near and said, There is nothing to fear; why were you running away? Nikasha said, Rama! I did not run away for that—it is because I lived that I have been able to see so much of your lila—if I live longer I shall see so much more lila! That is why I wish to live.