Paragraph 72
সন্ধ্যা হইল। ঠাকুর জগন্মাতার নাম ও তাঁহার চিন্তা করিতেছেন। ভক্তেরাও নির্জনে গিয়া যে যার ধ্যানাদি করিতে লাগিলেন। এ দিকে ঠাকুরবাড়িতে মা কালীর মন্দিরে, শ্রীশ্রীরাধাকান্তের মন্দিরে ও দ্বাদশ শিবমন্দিরে আরতি হইতে লাগিল।
In plain words
Evening has come. The Master is repeating the name of the Mother of the Universe and thinking on Her. The devotees too went to solitary places and each began his own meditation and other practices. Meanwhile, in the temple garden, the arati began in Mother Kali's temple, in the temple of Sri Sri Radhakanta and in the twelve Siva temples.