Paragraph 73

Paragraph 73

আজ কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি। সন্ধ্যার কিয়ৎকাল পরে চন্দ্রোদয় হইল। সে আলো মন্দির-শীর্ষ, চতুর্দিকের তরুলতা মন্দিরের পশ্চিমে ভাগীরথীবক্ষে পড়িয়া অপূর্ব শোভা ধারণ করিয়াছে। এই সময় সেই পূর্বপরিচিত ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়া। মণি মেজেতে বসিয়া আছেন। মণি বৈকালে বেদান্ত সম্বন্ধে যে কথার অবতারণা করিয়াছিলেন ঠাকুর আবার সেই কথাই কহিতেছেন।

In plain words

Today is the second day of the dark fortnight. A while after dusk the moon rose. Its light, falling on the temple tops, on the trees and creepers all around, and on the breast of the Bhagirathi to the west of the temples, has taken on a wondrous beauty. At this time Sri Ramakrishna is seated in that familiar room. Mani is seated on the floor. The Master is speaking again of the very subject Mani raised in the afternoon about the Vedanta.