Paragraph 5
শীতকাল। সূর্যদেব পূর্বকোণে সবে উঠিয়াছেন। ঝাউতলার পশ্চিমদিকে গঙ্গা বহিয়া যাইতেছেন। এখন উত্তরবাহিনী—সঙ্গে জোয়ার আসিয়াছে। চতুর্দিকে বৃক্ষলতা। অনতিদূরে সাধনার স্থান সেই বিল্বতরুমূল দেখা যাইতেছে। ঠাকুর পূর্বাস্য হইয়া কথা কহিতেছেন। মণি উত্তরাস্য হইয়া বিনীতভাবে শুনিতেছেন। ঠাকুরের ডান দিকে পঞ্চবটী ও হাঁসপুকুর। শীতকাল, সূর্যোদয়ে জগৎ যেন হাসিতেছে। ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা বলিতেছেন।
In plain words
It is winter. The sun has just risen in the eastern quarter. To the west of the tamarisk grove the Ganges flows on. She is flowing north now—the flood tide has come in with her. All around are trees and creepers. Not far off can be seen the place of spiritual practice, the foot of that bel tree. The Master is talking with his face to the east. Mani, facing north, is listening with humility. On the Master's right are the Panchavati and the Hanspukur. It is winter, and at sunrise the world seems to be smiling. The Master is speaking of the Knowledge of Brahman.