Paragraph 25
“ন্যাংটা বাঘ আর ছাগলের গল্প বলেছিল! একটা বাঘিনী ছাগলের পাল আক্রমণ করেছিল। একটা ব্যাধ দূর থেকে দেখে ওকে মেরে ফেল্লে। ওর পেটে ছানা ছিল, সেটা প্রসব হয়ে গেল। সেই ছানাটা ছাগলদের সঙ্গে বড় হতে লাগলো। প্রথমে ছাগলদের মায়ের দুধ খায়,—তার পর একটু বড় হলে ঘাস খেতে আরম্ভ করলে। আবার ছাগলদের মত ভ্যা ভ্যা করে। ক্রমে খুব বড় হোলো—কিন্তু ঘাস খায় আর ভ্যা ভ্যা করে। কোন জানোয়ার আক্রমণ করলে ছাগলদের মত দৌড়ে পালায়!
In plain words
"Nangta told the story of the tiger and the goats! A tigress had fallen upon a flock of goats. A hunter saw her from far off and killed her. There was a cub in her belly, and it was born. That cub began to grow up with the goats. At first it drinks the milk of the goats' mothers—then, when it was a little bigger, it started eating grass. And it bleats like the goats, baa, baa. Gradually it grew very big—but it eats grass and bleats, baa, baa. If some animal attacked, it runs off like the goats!