Paragraph 26

Paragraph 26

“একদিন একটা ভয়ংকর বাঘ ছাগলদের পাল আক্রমণ করলে। সে অবাক হয়ে দেখলে যে, ওদের ভিতর একটা বাঘ ঘাস খাচ্ছিল,—ছাগলদের সঙ্গে সঙ্গে দৌড়ে পালালো! তখন ছাগলদের কিছু না বলে ঐ ঘাসখেকো বাঘটাকে ধরলে। সেটা ভ্যা ভ্যা করতে লাগলো! আর পালাবার চেষ্টা করতে লাগলো। তখন সে তাকে একটা জলের ধারে টেনে নিয়ে গেল। আর বল্লে, ‘এই জলের ভিতর তোর মুখ দেখ। দেখ, আমারও যেমন হাড়ির মত মুখ, তোরও তেমনি।’ তারপর তার মুখে একটু মাংস গুঁজে দিলে। প্রথমে, সে কোন মতে খেতে চায় না;—তারপর একটু আস্বাদ পেয়ে খেতে লাগল। তখন বাঘটা বল্লে, ‘তুই ছাগলদের সঙ্গে ছিলি আর তুই ওদের মত ঘাস খাচ্ছিলি! ধিক তোকে!’ তখন সে লজ্জিত হলো।

In plain words

"One day a fearsome tiger fell upon the flock of goats. It saw with amazement that among them a tiger was eating grass—and it ran away along with the goats! Then, saying nothing to the goats, it seized that grass-eating tiger. That one began to bleat, baa, baa! And it began trying to run away. Then the other dragged it to the edge of some water. And it said, 'Look in this water at your face. See, as I have a face like a pot, so have you.' Then it pushed a little meat into its mouth. At first it does not want to eat at all—then, getting a little taste, it began to eat. Then the tiger said, 'You were with the goats, and you were eating grass like them! Shame on you!' Then it was ashamed.