Paragraph 28

Paragraph 28

ঈশান ভাটপাড়ায় গায়ত্রীর পুরশ্চরণ করিবেন। গায়ত্রী ব্রহ্ম মন্ত্র। একেবারে বিষয়বুদ্ধি না গেলে ব্রহ্মজ্ঞান হয় না। কিন্তু কলিতে অন্নগত প্রাণ—বিষয়বুদ্ধি যায় না। রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ; মন এই সব বিষয় লয়ে সর্বদাই থাকে তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেন, কলিতে বেদমত চলে না। যিনিই ব্রহ্ম তিনিই শক্তি। শক্তির উপাসনা করিলেই ব্রহ্মের উপাসনা হয়। যখন সৃষ্টি, স্থিতি, প্রলয় করেন তখন তাঁকে শক্তি বলে। দুটো আলাদা জিনিস নয়—একই জিনিস।

In plain words

Ishan is going to perform a purascharana of the Gayatri at Bhatpara. The Gayatri is the mantra of Brahman. Without the complete going of the worldly mind there is no knowledge of Brahman. But in the Kaliyuga life depends on food, and the worldly mind does not go. The mind is always occupied with these objects of sense, form, taste, smell, touch and sound; and so Sri Ramakrishna says that in the Kaliyuga the path of the Vedas does not work. He who is Brahman is Sakti. To worship Sakti is to worship Brahman. When He creates, preserves and destroys, He is called Sakti. They are not two separate things, but one and the same.