Paragraph 36

Paragraph 36

“যতক্ষণ আবরণ রয়েছে, ততক্ষণ বেদান্তবাদীদের সোঽহম্ অর্থাৎ ‘আমিই সেই পরব্রহ্ম’ এ কথা ঠিক খাটে না। জলেরই তরঙ্গ, তরঙ্গের কিছু জল নয়। যতক্ষণ আবরণ রয়েছে ততক্ষণ মা—মা বলে ডাকা ভাল। তুমি মা, আমি তোমার সন্তান; তুমি প্রভু, আমি তোমার দাস। সেব্য-সেবক ভাবই ভাল। এই দাসভাব থেকে আবার সব ভাব আসে—শান্ত, সখ্য প্রভৃতি। মনিব যদি দাসকে ভালবাসে, তাহলে আবার তাকে বলে, আয় আমার কাছে বস্; তুইও যা, আমিও তা। কিন্তু দাস যদি মনিবের কাছে সেধে বসতে যায়, মনিব রাগ করবে না?”

In plain words

"As long as the covering remains, the Vedantist's 'So'ham', 'I am that Supreme Brahman', does not really fit. The wave belongs to the water, but the water does not belong to the wave. As long as the covering remains, it is good to call on Her as 'Mother, Mother'. You are Mother, I am Your child; You are Lord, I am Your servant. Best is the attitude of servant and served. From this attitude of the servant all the other attitudes follow: the peaceful, that of a friend, and the rest. If the master loves his servant, he says to him, 'Come, sit by me; you are what I am.' But if the servant goes and sits by his master uninvited, won't the master be angry?"