Paragraph 66
শ্রীরামকৃষ্ণ—সচ্চিদানন্দই গুরুরূপে আসেন। মানুষ-গুরুর কাছে যদি কেউ দীক্ষা লয়, তাঁকে মানুষ ভাবলে কিছু হবে না। তাঁকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয়, তবে ত মন্ত্রে বিশ্বাস হবে? বিশ্বাস হলেই সব হয়ে গেল। শূদ্র (একলব্য) মাটির দ্রোণ তৈয়ার করে বনেতে বাণশিক্ষা করেছিল। মাটির দ্রোণকে পূজা করতো, সাক্ষাৎ দ্রোণাচার্য জ্ঞানে; তাইতেই বাণশিক্ষায় সিদ্ধ হল।
In plain words
Sri Ramakrishna: It is Satchidananda who comes as the guru. If one takes initiation from a human guru and looks on him as a man, nothing will come of it. One must look on him as God Himself, or how will one have faith in the mantra? Once there is faith, everything is done. A Sudra, Ekalavya, made a clay image of Drona and learnt archery in the forest. He used to worship that clay Drona, taking it for Dronacharya in person, and by that alone he became a perfect archer.