Paragraph 77

Paragraph 77

শ্রীরামকৃষ্ণ (ঈশানের প্রতি)—আর দেখ, বেশী আচার করো না। একজন সাধুর বড় জলতৃষ্ণা পেয়েছে, ভিস্তি জল নিয়ে যাচ্ছিল, সাধুকে জল দিতে চাইলে। সাধু বললে, তোমার ডোল (চামড়ার মোশক) কি পরিষ্কার? ভিস্তি বললে, মহারাজ, আমার ডোল খুব পরিষ্কার, কিন্তু তোমার ডোলের ভিতর মলমূত্র অনেক রকম ময়লা আছে। তাই বলছি, আমার ডোল থেকে জল খাও, এতে দোষ হবে না। তোমার ডোল অর্থাৎ তোমার দেহ, তোমার পেট!

In plain words

Sri Ramakrishna, to Ishan: And look, don't overdo the rules of purity. A holy man was very thirsty. A water-carrier was passing with water and offered him some. The holy man said, "Is your skin bag clean?" The water-carrier said: "Maharaj, my bag is very clean; but in your bag there is all sorts of filth, excrement and urine. So I say, drink water from my bag; there will be no harm in it." Your bag means your body, your belly!