Paragraph 36
সুবর্ণবণিকদের মধ্যে কারু কারু স্বভাব একজন ভক্ত রহস্যভাবে বর্ণনা করিতেছেন। আর ঠাকুর হাসিতেছেন। তাঁহারা ‘রুটিঘণ্ট’ ভালবাসেন, ব্যঞ্জন হউক আর না হউক। তাঁরা খুব সরেস চাল খান, আর জলযোগের মধ্যে ফল একটু খাওয়া চাই। তাঁরা বিলাতী আমড়া ভালবাসেন, ইত্যাদি। যদি বাড়িতে তত্ত্ব আসে, ইলিশ মাছ, সন্দেশ, সেই তত্ত্ব আবার ওদের কুটুম্ব বাড়িতে যাবে। সে কুটুম্ব আবার সেই তত্ত্ব তাদের কুটুম্ব বাড়িতে পাঠাবে। কাজে কাজেই একটা ইলিশমাছ ১৫।২০ ঘর ঘুরতে থাকে। মেয়েরা সব কাজ করে, তবে রান্নাটি উড়ে বামুনে রাঁধে, কারু বাড়ি ১ ঘণ্টা, কারু বাড়ি ২ ঘণ্টা, এই রকম। একটি উড়ে বামুন কখনও কখনও ৪।৫ জায়গায় রাঁধে।
In plain words
A devotee is jokingly describing the ways of some of the Suvarnavaniks, and the Master laughs. They love bread with ghanta curry, whether there are other dishes or not. They eat the very finest rice, and among their light refreshments there must be a little fruit. They are fond of the foreign hog-plum, and so on. If a present of hilsa fish and sweets comes to the house, that same present goes on to their relatives, and those relatives send it on to their own relatives; so a single hilsa travels round fifteen or twenty households. The women see to everything else, but for the cooking there is an Oriya brahmin, an hour at one house and two hours at another, and so on; one Oriya cook sometimes cooks in four or five houses.