Paragraph 48
এইবার বুঝি ভক্তদের বিষয় মা’কে বলিতেছেন। ঈশান মুখোপাধ্যায়ের কথা বলিতেছেন। ঈশান বলিয়াছিলেন, আমি ভাটপাড়ায় গিয়া গায়ত্রীর পুরশ্চরণ করিব। শ্রীরামকৃষ্ণ তাঁকে বলিয়াছিলেন যে, কলিকালে বেদমত চলে না। জীবের অন্নগত প্রাণ, আয়ু কম, দেহবুদ্ধি, বিষয়-বুদ্ধি একেবারে যায় না। তাই ঈশানকে মাতৃভাবে তন্ত্রমতে সাধন করিতে উপদেশ দিয়াছিলেন। আর ঈশানকে বলেছিলেন, যিনিই ব্রহ্ম, তিনিই মা, তিনিই আদ্যাশক্তি।
In plain words
Now, it seems, he is speaking to the Mother about the devotees. He speaks of Ishan Mukherji. Ishan had said, I shall go to Bhatpara and perform the purascharana of the Gayatri. Sri Ramakrishna had told him that in the Kaliyuga the path of the Vedas does not work. A man's life depends on food, his span is short, and the identification with the body and the worldly mind never wholly go. So he had advised Ishan to practise the Tantric disciplines with the attitude of a child towards its mother. And he had told Ishan: The One who is Brahman is none other than the Mother, none other than the Primal Power.