Paragraph 9

Paragraph 9

মহেন্দ্র ঠাকুরের কাছে প্রায় দুই বৎসর যাতায়াত করিতেছেন, ও তাঁহার দর্শন ও কৃপা লাভ করিতেছেন। ঠাকুর তাঁহাকে ও অন্যান্য ভক্তদের সর্বদাই বলেন, ঈশ্বর নিরাকার আবার সাকার; ভক্তের জন্য রূপধারণ করেন। যারা নিরাকারবাদী তাদের তিনি বলেন, তোমাদের যা বিশ্বাস তাই রাখবে, কিন্তু এটা জানবে যে, তাঁর সবই সম্ভব; সাকার, নিরাকার; আরও কত কি তিনি হতে পারেন।

In plain words

Mahendra has been coming to the Master for nearly two years, receiving his darshan and his grace. To him, as to the rest, the Master is forever saying that God is without form and with form as well, taking on forms for His devotees' sake. To those who believe in the formless God he says: "Keep the faith you have, but know that everything is possible for Him; with form and without form, and so much more besides, He can be."