Paragraph 8
মহেন্দ্র পূর্বে পূর্বে শ্রীযুক্ত কেশব সেনের ব্রাহ্মসমাজে সর্বদা যাইতেন। ঠাকুরকে দর্শনাবধি আর তিনি সেখানে যান না। শ্রীরামকৃষ্ণ সর্বদা জগৎ-মাতার সহিত কথা কন; তাহা দেখিয়া তিনি অবাক হইয়াছেন। আর তাঁহার সর্ব-ধর্ম-সমন্বয় কথা শুনিয়া ও ঈশ্বরের জন্য ব্যাকুলতা দেখিয়া তিনি মুগ্ধ হইয়াছেন।
In plain words
In earlier days Mahendra used to go regularly to Keshab Sen's Brahmo Samaj. Since he met the Master he goes there no more. He has been amazed to see how Sri Ramakrishna talks constantly with the Mother of the Universe; and hearing him speak of the harmony of all religions, and seeing his yearning for God, he has been captivated.