ভুবন ভুলাইলি মা হর-মোহিনী ।মূলাধারে মহোৎপলে বীণাবাদ্য-বিনোদিনী ॥আধারে ভৈরবাকার, ষড়্দলে শ্রীরাগ আর ।মণিপুরেতে মল্লার বসন্ত হৃদ্প্রকাশিনী ॥বিশুদ্ধ হিন্দোল সুরে, কর্ণাটক আজ্ঞাপুরে ।তান-লয়-মান-সুরে ত্রিসপ্ত-সুরভেদিনী ॥মহামায়া মোহপাশে বদ্ধ কর অনায়াসে ।তত্ত্ব লয়ে তত্ত্বাকাশে স্থির আছে সৌদামিনী ॥শ্রীনন্দকুমার কয়, তত্ত্ব না নিশ্চয় হয় ।তব তত্ত্ব গুণত্রয় কাকীমুখ আচ্ছাদিনী ॥
In plain words
You have bewitched the world, Mother, enchantress of Hara! In the great lotus of the Muladhara You delight in playing the vina. In the Adhara You sound as Bhairava, in the six-petalled lotus as Sriraga; In the Manipura as Mallar, and as Vasanta You shine forth in the heart. In the Visuddha in the strains of Hindol, in the Ajna as Karnatak; With tan, laya, man and tone You pierce the three times seven notes. As Mahamaya You bind us with ease in the noose of delusion. Holding the Tattva, the lightning stands still in the sky of the Tattva. Sri Nandakumar says: the Tattva is never settled; The three gunas hide Your Tattva, as the crow's mouth is covered.