অভয় পদে প্রাণ সঁপেছি ।আমি আর কি যমের ভয় রেখেছি ॥কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি ।আমি দেহ বেচে ভবের হাটে দুর্গানাম কিনে এনেছি ॥দেহের মধ্যে ছ’জন কুজন তাদের ঘরে দূর করেছি ।এবার শমন এলে হৃদয় খুলে, দেখাব তাই বসে আছি ॥কালীনাম মহামন্ত্র আত্মশির শিখায় বেঁধেছি ।রামপ্রসাদ বলে দুর্গা বলে, যাত্রা করে বসে আছি ॥
In plain words
I have given my life to the fearless feet. Do I keep any fear of Yama now? I have planted in my heart the wish-fulfilling tree of Kali's name. I have sold my body in the market of the world and bought the name of Durga. The six bad fellows within the body I have driven out of the house. Now when Death comes I shall open my heart and show him; so I sit waiting. The great mantra of Kali's name I have tied to the tuft on my head. Ramprasad says: crying "Durga!" I have set out on the journey and sit ready.