Paragraph 49
শ্রীরামকৃষ্ণ (বলরামের পিতার প্রতি)—কর্তাভজারা বলে প্রবর্তক, সাধক, সিদ্ধ, সিদ্ধের সিদ্ধ। প্রবর্তক ফোঁটা কাটে, গলায় মালা রাখে, আর আচারী। সাধক—তাদের অত বাহিরের আড়ম্বর থাকে না, যেমন বাউল। সিদ্ধ—যার ঠিক বিশ্বাস যে ঈশ্বর আছেন। সিদ্ধের সিদ্ধ যেমন চৈতন্য দেব। ঈশ্বরকে দর্শন করেছেন আর সর্বদা কথাবার্তা আলাপ। সিদ্ধের সিদ্ধকেই ওরা সাঁই বলে। সাঁইয়ের পর আর নাই।
In plain words
Sri Ramakrishna, to Balaram's father: The Kartabhajas speak of the beginner, the striver, the perfected, and the perfect among the perfected. The beginner paints the sectarian mark, wears beads round his neck and is strict in observance. The striver: he does not have so much outward show; he is like the Baul. The perfected: he has a firm faith that God exists. The perfect among the perfected is like Chaitanya Deva: he has seen God and talks and converses with Him at all times. The perfect among the perfected is the one they call Sai. Beyond the Sai there is nothing.