Paragraph 49

Paragraph 49

“ঈশ্বরের নামে মানুষ পবিত্র হয়। তাই নামকীর্তন অভ্যাস করতে হয়। আমি যদু মল্লিকের মাকে বলেছিলাম, যখন মৃত্যু আসবে তখন সেই সংসার চিন্তাই আসবে। পরিবার ছেলে মেয়ের চিন্তা—will উইল করবার চিন্তা—এই সব আসবে; ভগবানের চিন্তা আসবে না। উপায় তাঁর নাম জপ, নাম কীর্তন অভ্যাস করা। এই অভ্যাস যদি থাকে, মৃত্যু সময় তাঁরই নাম মুখে আসিবে। পাখির বিড়াল ধরলে ক্যাঁ ক্যাঁ বুলিই আসবে, তখন আর ‘রাম রাম’ ‘হরে কৃষ্ণ’ বলবে না।

In plain words

"Man becomes pure through the name of God. So one must practise singing the name. I said to Jadu Mallick's mother, When death comes, it is those same worldly thoughts that will come: thoughts of the family, the sons and daughters, thoughts of making a will; all this will come, and the thought of God will not come. The way is to practise repeating His name and singing it. If that practice is there, His name will come to the lips at the time of death. When the cat catches the bird, only the bird's cry, kyan, kyan, will come out; it will not say 'Rama, Rama' or 'Hare Krishna' then.