Paragraph 7
“রাসমধ্যে যখন শ্রীকৃষ্ণ অন্তর্হিত হলেন, গোপীরা একেবারে উন্মাদিনী! বৃক্ষ দেখে বলে, তুমি বুঝি তপস্বী, শ্রীকৃষ্ণকে নিশ্চয় দেখেছ! তা না হ’লে নিশ্চল, সমাধিস্থ হয়ে রয়েছ কেন? তৃণাচ্ছাদিত পৃথিবী দেখে বলে, হে পৃথিবী তুমি নিশ্চিত তাঁকে দর্শন করেছ, না হ’লে তুমি রোমাঞ্চিত হ’য়ে রয়েছ কেন? অবশ্য তুমি তাঁর স্পর্শসুখ সম্ভোগ করেছ। আবার মাধবীকে দেখে বলে, ‘ও মাধবী, আমায় মাধব দে!’ গোপীদের প্রেমোন্মাদ!
In plain words
"In the Rasa dance, when Sri Krishna vanished from their midst, the gopis were utterly mad! Seeing a tree, they said: 'You are an ascetic, I suppose; surely you have seen Sri Krishna! Otherwise why are you standing motionless, rapt in samadhi?' Seeing the earth covered with grass, they said: 'O earth, you have certainly seen Him, or why should you be thrilling all over? You must have enjoyed the bliss of His touch.' And again, they saw the madhavi creeper and said: 'O madhavi, give me Madhava!' Such was the gopis' mad love!