Paragraph 24

Paragraph 24

“ভোগ থাকলেই যোগ কমে যায়। ভোগ থাকলেই আবার জ্বালা। শ্রীমদ্ভাগবতে আছে—অবধূত চিলকে চব্বিশ গুরুর মধ্যে একজন করেছিল। চিলের মুখে মাছ ছিল, তাই হাজার কাক তাকে ঘিরে ফেললে, যে দিকে চিল মাছ মুখে যায় সেই দিকে কাকগুলো পেছনে পেছনে কা কা করতে করতে যায়। যখন চিলের মুখ থেকে মাছটা আপনি হঠাৎ পড়ে গেল, তখন যত কাক মাছের দিকে গেল, চিলের দিকে আর গেল না।*

In plain words

"Where there is enjoyment, yoga grows less. And where there is enjoyment there is torment too. It is told in the Srimad Bhagavata that the Avadhuta made the kite one of his twenty-four gurus. There was a fish in the kite's beak, and so a thousand crows surrounded it; whichever way the kite went, fish in beak, the crows followed it, cawing and cawing. When the fish suddenly dropped from the kite's beak of itself, all the crows went for the fish and left the kite alone.