Paragraph 127
“তখন আমি হেসে বললাম, আঁষ চুপড়ীর গন্ধ না হ’লে কি ঘুম হবে না? একজন মেছুনী মালীর বাড়িতে অতিথি হয়েছিল; মাছ বিক্রি করে আসছে; চুপড়ী হাতে আছে। তাকে ফুলের ঘরে শুতে দেওয়া হ’লো। অনেক রাত পর্যন্ত ফুলের গন্ধে ঘুম হচ্ছে না; বাড়ির গিন্নী সেই অবস্থা দেখে বললে, কি গো তুই ছটফট করছিস কেন? সে বললে, কে জানে বাবু, বুঝি এই ফুলের গন্ধে ঘুম হচ্ছে না; আমার আঁষচুপড়ীটা আনিয়ে দিতে পার? তা হ’লে বোধ হয় ঘুম হ’তে পারে। শেষে আঁষচুপড়ী আনাতে জল ছিটে দিয়ে নাকের কাছে রেখে ভোঁস ভোঁস করে ঘুমুতে লাগল।
In plain words
"I laughed then and said, 'Won't sleep come without the smell of the fish-basket? A fishwife once was a guest at a gardener's house. She had been selling fish on her way back, and had her basket with her. They gave her the room where the flowers were kept to sleep in. Till late in the night she could not sleep for the scent of the flowers. The mistress of the house, seeing her plight, said, What is it, why are you tossing about? She said, Who knows, my dear, I think it's the scent of these flowers that keeps me awake; could you have my fish-basket brought? Then perhaps I could sleep. At last the basket was brought; she sprinkled water on it, set it by her nose, and was soon snoring away.'