Paragraph 133
“কেশবকে মাঝে মাঝে বলতাম, তোমরা যাঁকে ব্রহ্ম বল, তাঁকেই আমি শক্তি, আদ্যাশক্তি বলি। যখন বাক্য মনের অতীত, নির্গুণ নিষ্ক্রিয় তখন বেদে তাঁকে ব্রহ্ম বলেছে। যখন দেখি যে তিনি সৃষ্টি-স্থিতি-প্রলয় করছেন তখন তাঁকে শক্তি, আদ্যাশক্তি এই সব বলি।
In plain words
"I used to say to Keshab now and then: Him whom you call Brahman I call Sakti, the Primal Sakti. When He is beyond speech and mind, without attributes and actionless, then the Vedas call Him Brahman. When I see Him creating, preserving and dissolving, then I call Him Sakti, the Primal Sakti, and so on.