Paragraph 138
শিবের মন্দির হইতে অবতরণ করিয়া শ্রীরামকৃষ্ণ প্রাঙ্গণের মধ্য দিয়া নিজের ঘরের দিকে আসিতেছেন। সঙ্গে অধর, মাস্টার প্রভৃতি ভক্তেরা। এমন সময় বিষ্ণুঘরের সেবক পূজারী শ্রীযুক্ত রাম চাটুয্যে আসিয়া খবর দিলেন শ্রীশ্রীমার পরিচারিকার কলেরা হইয়াছে।
In plain words
Coming down from the Siva temple, Sri Ramakrishna is crossing the courtyard towards his own room, with Adhar, M. and other devotees. Just then Ram Chatterji, the priest who serves in the Vishnu temple, came and told him that Holy Mother's maidservant had cholera.