Paragraph 152
শ্রীরামকৃষ্ণ—দেখ, ‘এক কপ্নিকে বাস্তে’ যত কষ্ট। বিবাহ করে, ছেলে পুলে হয়েছে, তাই চাকরী করতে হয়। সাধু কপ্নি লয়ে ব্যস্ত, সংসারী ব্যস্ত ভার্যা লয়ে। আবার বাড়ির সঙ্গে বনিবনাও নাই, তাই—আলাদা বাসা করতে হয়েছে! (সহাস্যে) চৈতন্যদেব নিতাইকে বলেছিলেন, শুন শুন নিত্যানন্দ ভাই সংসারী জীবের কভু গতি নাই।’
In plain words
Sri Ramakrishna: "Look, 'all for a loincloth', so much trouble. You married and children came, so you have to take a job. The holy man is busy with his loincloth, the worldly man busy with his wife. Then you could not get on at home, so you have had to take separate lodgings!" Smiling: "Chaitanyadeva said to Nitai, 'Listen, listen, brother Nityananda, for the worldly soul there is no way out.'"