Paragraph 17

Paragraph 17

রানী রাসমণি কলিকাতা হইতে আড়াই ক্রোশ দূরে, দক্ষিণেশ্বরে কালীবাড়ি স্থাপন করিলেন। ১২৬২ সাল ১৮ই জ্যৈষ্ঠ, বৃহস্পতিবার, স্নানযাত্রার দিন। (ইংরেজী ৩১শে মে, ১৮৫৫ খ্রীষ্টাব্দ)। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জ্যেষ্ঠভ্রাতা পণ্ডিত রামকুমার কালীবাড়িতে প্রথম পূজারী নিযুক্ত হইলেন। ঠাকুরও মাঝে মাঝে কলিকাতা হইতে আসিতেন ও কিছুদিন পরে নিজে পূজাকার্যে নিযুক্ত হইলেন। তখন তাঁহার বয়স ২১/২২ হইবে। মধ্যমভ্রাতা রামেশ্বরও মাঝে মাঝে কালীবাড়ির পূজা করিতেন। তাঁহার দুই পুত্র—শ্রীযুক্ত রামলাল ও শ্রীযুক্ত শিবরাম ও এক কন্যা শ্রীমতী লক্ষ্মী দেবী।

In plain words

Rani Rasmani founded the Kali temple at Dakshineswar, two and a half kroshas from Calcutta, on Thursday the eighteenth of Jyaishtha, 1262, the day of the Snanayatra: by the English reckoning, the thirty-first of May, 1855. Sri Ramakrishna's eldest brother, Pandit Ramkumar, was appointed the first priest of the temple. The Master too would come from Calcutta now and then, and after some time he himself was given the duties of worship. He would then have been twenty-one or twenty-two. His second brother Rameswar also did worship at the temple from time to time. Rameswar had two sons, Ramlal and Sivram, and a daughter, Lakshmi Devi.