Paragraph 39

Paragraph 39

ব্রাহ্মসমাজের অনেকে ঠাকুরের কাছে সর্বদা যাইতেন। কেশব, বিজয়, কালী (বসু), প্রতাপ, শিবনাথ, অমৃত, ত্রৈলোক্য, কৃষ্ণবিহারী, মণিলাল, উমেশ, হীরানন্দ, ভবানী, নন্দলাল ও অন্যান্য অনেক ব্রাহ্মভক্ত সর্বদা যাইতেন; ঠাকুরও ব্রাহ্মদের দেখিতে আসিতেন। মথুরের জীবদ্দশায় ঠাকুর তাঁহার সহিত দেবেন্দ্রনাথ ঠাকুরকে তাঁহার বাটীতে ও উপাসনাকালে আদি ব্রাহ্মসমাজ দেখিতে গিয়াছিলেন। পরে কেশবের ব্রাহ্মমন্দির ও সাধারণসমাজ—উপাসনাকালে—দেখিতে গিয়াছিলেন। কেশবের বাড়িতে সর্বদা যাইতেন ও ব্রাহ্মভক্তসঙ্গে কত আনন্দ করিতেন। কেশবও সর্বদা, কখন ভক্তসঙ্গে, কখন বা একাকী আসিতেন।

In plain words

Many members of the Brahmo Samaj went to the Master often. Keshab, Vijay, Kali Bose, Pratap, Sivanath, Amrita, Trailokya, Krishnabehari, Manilal, Umesh, Hirananda, Bhavani, Nandalal and many other Brahmo devotees went to him often, and the Master too came to see the Brahmos. In Mathur's lifetime the Master went with him to see Devendranath Tagore at his house, and to see the Adi Brahmo Samaj at the time of worship. Later he went to see Keshab's Brahmo Mandir and the Sadharan Samaj, again at the time of worship. He went often to Keshab's house and had great joy with the Brahmo devotees. Keshab too came often, sometimes with his followers, sometimes alone.