Paragraph 5

Paragraph 5

আজ রবিবার। ভক্তদের অবসর হইয়াছে, তাই তাঁহারা দলে দলে শ্রীশ্রীপরমহংসদেবকে দর্শন করিতে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আসিতেছেন। সকলেরই অবারিত দ্বার। যিনি আসিতেছেন, ঠাকুর তাঁহারই সহিত কথা কহিতেছেন। সাধু, পরমহংস, হিন্দু, খ্রীষ্টান, ব্রহ্মজ্ঞানী; শাক্ত, বৈষ্ণব; পুরুষ, স্ত্রীলোক—সকলেই আসিতেছেন। ধন্য রানী রাসমণি! তোমারই সুকৃতিবলে এই সুন্দর দেবালয় প্রতিষ্ঠিত হইয়াছে, আবার এই সচল প্রতিমা—এই মহাপুরুষকে লোকে আসিয়া দর্শন ও পূজা করিতে পাইতেছে।

In plain words

It is Sunday. The devotees have leisure, so they are coming in group after group to the Kali temple at Dakshineswar for a sight of the Paramahamsa. The door is open to everyone. Whoever comes, the Master talks with him. Sadhus and paramahamsas, Hindus and Christians, Brahmos; Saktas and Vaishnavas; men and women: all are coming. Blessed are you, Rani Rasmani! By your merit this beautiful temple was founded, and now people can come here to see and worship this living image, this great soul.