Paragraph 15

Paragraph 15

চক্‌মিলান উঠানের পশ্চিমপার্শ্বে দ্বাদশ মন্দির, আর তিনপার্শ্বে একতলা ঘর। পূর্বপার্শ্বের ঘরগুলির মধ্যে ভাঁড়ার, লুচিঘর, বিষ্ণুর ভোগঘর, নৈবেদ্যের ঘর, মায়ের ভোগঘর, ঠাকুরদের রান্নাঘর ও অতিথিশালা। অতিথি, সাধু যদি অতিথিশালায় না খান, তাহা হইলে দপ্তরখানায় খাজাঞ্চীর কাছে যাইতে হয়। খাজাঞ্চী ভাণ্ডারীকে হুকুম দিলে সাধু ভাঁড়ার হইতে সিধা লন। নাটমন্দিরের দক্ষিণে বলিদানের স্থান।

In plain words

The courtyard is enclosed on every side: on the west are the twelve temples, and on the other three sides single-storeyed rooms. Among the rooms on the east are the storeroom, the room for frying luchis, Vishnu's kitchen, the room for food offerings, the Mother's kitchen, the cooking room for the deities, and the guest house. If a guest or a sadhu does not eat at the guest house, he must go to the treasurer in the office; when the treasurer gives the order to the storekeeper, the sadhu receives uncooked provisions from the storeroom. The place of sacrifice lies south of the natmandir.