Paragraph 16
বিষ্ণুঘরের রান্না নিরামিষ। কালীঘরের ভোগের ভিন্ন রন্ধনশালা। রন্ধনশালার সম্মুখে দাসীরা বড় বড় বঁটি লইয়া মাছ কুটিতেছে। অমাবস্যায় একটি ছাগ বলি হয়। ভোগ দুই প্রহর মধ্যে হইয়া যায়। ইতিমধ্যে অতিথিশালায় এক এক শালপাতা লইয়া সারি সারি কাঙাল, বৈষ্ণব, সাধু অতিথি বসিয়া পড়ে। ব্রাহ্মণদের পৃথক স্থান করিয়া দেওয়া হয়। কর্মচারী ব্রাহ্মণদের পৃথক আসন হয়। খাজাঞ্চীর প্রসাদ তাঁহার ঘরে পৌঁছাইয়া দেওয়া হয়। জানবাজারের বাবুরা আসিলে কুঠিতে থাকেন। সেইখানেই প্রসাদ পাঠানো হয়।
In plain words
The cooking for Vishnu's shrine is vegetarian. Kali's food offering has a kitchen of its own. In front of it the maidservants sit cutting fish with large blades. On the new-moon day a goat is sacrificed. The offering is over by midday. Meanwhile, at the guest house, the poor, the Vaishnavas, the sadhus and other guests sit down in rows, each with a leaf plate of sal. A separate place is made for the brahmins, and the brahmins on the staff have their own seats. The treasurer's share of prasad is carried to his room. When the gentlemen of Janbazar come, they stay in the kuthi, and it is there that prasad is sent to them.