Paragraph 18

Paragraph 18

উঠানের দক্ষিণে সারি সারি ঘরগুলিতে দপ্তরখানা ও কর্মচারীদিগের থাকিবার স্থান। এখানে খাজাঞ্চী, মুহুরী সর্বদা থাকেন; আর ভাণ্ডারী, দাস-দাসী, পূজারী, রাঁধুনি, ব্রাহ্মণঠাকুর ইত্যাদির ও দ্বারবানদের সর্বদা যাতায়াত। কোন কোন ঘর চাবি দেওয়া; তন্মধ্যে ঠাকুরবাড়ির আসবাব সতরঞ্চি, শামিয়ানা ইত্যাদি থাকে। এই সারির কয়েকটা ঘর পরমহংসদেবের জন্মোৎসব উপলক্ষে ভাঁড়ার ঘর করা হইত। তাহার দক্ষিণদিকের ভূমিতে মহামহোৎসবের রান্না হইত।

In plain words

In the row of rooms south of the courtyard are the office and the quarters of the staff. The treasurer and the clerk are always here, and the storekeeper, the servants and maids, the priests, the cooks, the brahmin helpers and the gatekeepers are always coming and going. Some rooms are kept locked; in them are stored the temple furnishings, the carpets, the awnings and such things. Some of these rooms used to be made into storerooms for the Paramahamsa's birthday festival, and on the ground to their south the cooking for the great festival was done.