Paragraph 25
পঞ্চবটী মধ্যে সাবেক একটি বটগাছ আছে। তৎসঙ্গে একটি অশ্বত্থগাছ। দুইটি মিলিয়া যেন একটি হইয়াছে। বৃদ্ধ গাছটি বয়সাধিক্যবশতঃ বহুকোটরবিশিষ্ট ও নানা পক্ষীসমাকুল ও অন্যান্য জীবেরও আবাসস্থান হইয়াছে। পাদমূল ইষ্টকনির্মিত, সোপানযুক্ত, মণ্ডলাকারবেদীসুশোভিত। এই বেদীর উত্তর-পশ্চিমাংশে আসীন হইয়া ভগবান শ্রীরামকৃষ্ণ অনেক সাধনা করিয়াছিলেন; আর বৎসের জন্য যেমন গাভী ব্যাকুল হয়, সেইরূপ ব্যাকুল হইয়া ভগবানকে কত ডাকিতেন। আজ সেই পবিত্র আসনোপরি বটবৃক্ষের সখীবৃক্ষ অশ্বত্থের একটি ডাল ভাঙিয়া পড়িয়া আছে। ডালটি একেবারে ভাঙিয়া যায় নাই। মূলতরুর সঙ্গে অর্ধসংলগ্ন হইয়া আছে। বুঝি সে-আসনে বসিবার এখনও কোন মহাপুরুষ জন্মেন নাই।
In plain words
In the Panchavati stands an old banyan, and with it a peepul; the two have grown together as if they were one. Through great age the old tree is full of hollows, crowded with birds and home to many other creatures too. Its foot is built of brick, with steps, and graced by a round platform. Seated on the north-west part of this platform Bhagavan Sri Ramakrishna practised many disciplines, and as a cow longs for her calf, so he would long for God and call on Him. Today, on that holy seat, a branch of the peepul, the banyan's companion, lies broken. It has not broken off entirely; it hangs there, half joined to the parent tree. Perhaps the great soul who is to sit on that seat has not yet been born.