Paragraph 24

Paragraph 24

বকুলতলার আরও কিছু উত্তরে পঞ্চবটী। এই পঞ্চবটীর পাদমূলে বসিয়া পরমহংসদেব অনেক সাধনা করিয়াছিলেন, আর ইদানীং ভক্তসঙ্গে এখানে সর্বদা পাদচারণ করিতেন। গভীর রাত্রে সেখানে কখন কখন উঠিয়া যাইতেন। পঞ্চবটীর বৃক্ষগুলি—বট, অশ্বত্থ, নিম্ব, আমলকী ও বিল্ব—ঠাকুর নিজের তত্ত্বাবধানে রোপণ করিয়াছিলেন। শ্রীবৃন্দাবন হইতে ফিরিয়া আসিয়া এখানে রজঃ ছড়াইয়া দিয়াছিলেন। এই পঞ্চবটীর ঠিক পূর্বগায়ে একখানি কুটির নির্মাণ করাইয়া ভগবান শ্রীরামকৃষ্ণ তাহাতে আসিয়া অনেক ঈশ্বরচিন্তা, অনেক তপস্যা করিয়াছিলেন। এই কুটির এক্ষণে পাকা হইয়াছে।

In plain words

A little farther north of the bakul tree is the Panchavati. Sitting at the foot of these trees the Paramahamsa went through many spiritual practices, and in later days he would walk here constantly with his devotees. Sometimes he would get up in the dead of night and go there. The Master had the trees of the Panchavati planted under his own care: the banyan, the peepul, the nim, the amalaki and the bel. On returning from Vrindavan he scattered its holy dust here. Just to the east of the Panchavati, Bhagavan Sri Ramakrishna had a hut built, and there he spent long hours thinking of God and practising austerities. The hut has since been rebuilt in brick.