Paragraph 27
পঞ্চবটীর আরও উত্তরে খানিকটা গিয়া লোহার তারের রেল আছে। সেই রেলের ওপারে ঝাউতলা। সারি সারি চারিটি ঝাউগাছ। ঝাউতলা দিয়া পূর্বদিকে খানিকটা গিয়া বেলতলা। এখানেও পরমহংসদেব অনেক কঠিন সাধনা করিয়াছিলেন। ঝাউতলা ও বেলতলার পরেই উন্নত প্রাচীর। তাহারই উত্তরে গভর্ণমেন্টের বারুদঘর।
In plain words
Some way farther north of the Panchavati there is a fence of iron wire, and beyond it the tamarisk grove, four tamarisk trees in a row. A little to the east of the grove is the bel tree. Here too the Paramahamsa practised many hard disciplines. Past the tamarisks and the bel tree rises a high wall, and north of it is the government powder magazine.