Paragraph 28
উঠানের দেউড়ি হইতে উত্তরমুখে বহির্গত হইয়া দেখা যায়, সম্মুখে দ্বিতল কুঠি। ঠাকুরবাড়িতে আসিলে রানী রাসমণি, তাঁহার জামাই মথুরবাবু প্রভৃতি এই কুঠিতে থাকিতেন। তাঁহাদের জীবদ্দশায় পরমহংসদেব এই কুঠির বাড়িতে নিচের পশ্চিমের ঘরে থাকিতেন। এই ঘর হইতে বকুলতলার ঘাটে যাওয়া যায় ও বেশ গঙ্গাদর্শন হয়।
In plain words
Going out northward from the courtyard gateway, one sees before one the two-storeyed kuthi. When Rani Rasmani, her son-in-law Mathur Babu and the family came to the temple, they stayed in this house. While they lived, the Paramahamsa stayed in the western room on its ground floor. From that room one can go down to the bakul ghat, and it has a fine view of the Ganges.