Paragraph 35

Paragraph 35

শ্রীরামকৃষ্ণও এককালে পুষ্পচয়ন করিতেন। একদিন পঞ্চবটীর সম্মুখস্থ একটি বিল্ববৃক্ষ হইতে বিল্বপত্র চয়ন করিতেছিলেন। বিল্বপত্র তুলিতে গিয়া গাছের খানিকটা ছাল উঠিয়া আসিল। তখন তাঁহার এইরূপ অনুভূতি হইল যে, যিনি সর্বভূতে আছেন তাঁর না জানি কত কষ্ট হইল! অমনি আর বিল্বপত্র তুলিতে পারিলেন না। আর একদিন পুষ্পচয়ন করিবার জন্য বিচরণ করিতছিলেন, এমন সময় কে যেন দপ্‌ করিয়া দেখাইয়া দিল যে, কুসুমিত বৃক্ষগুলি যেন এক-একটি ফুলের তোড়া, এই বিরাট শিবমূর্তির উপর শোভা পাইতেছে—যেন তাঁহারই অহর্নিশ পূজা হইতেছে। সেইদিন হইতে আর ফুল তোলা হইল না।

In plain words

There was a time when Sri Ramakrishna gathered flowers too. One day he was picking bel leaves from the bel tree before the Panchavati. As he plucked them, a strip of bark came away from the tree. At once he felt that the One who dwells in all beings must have been hurt, and he could pick no more. Another day he was walking about to gather flowers when it was as though someone suddenly showed him, in a flash, that the flowering trees were so many bouquets adorning this cosmic form of Siva, as if worship were being offered to Him day and night. From that day he picked no more flowers.