Paragraph 34
অতি প্রত্যূষে পূর্বদিক রক্তিমবর্ণ হইতে না হইতে যখন মঙ্গলারতির সুমধুর শব্দ হইতে থাকে ও সানাইয়ে প্রভাতী রাগরাগিণী বাজিতে থাকে, তখন হইতেই মা-কালীর বাগানে পুষ্পচয়ন আরম্ভ হয়। গঙ্গাতীরে পঞ্চবটীর সম্মুখে বিল্ববৃক্ষ ও সৌরভপূর্ণ গুল্চী ফুলের গাছ। মল্লিকা, মাধবী ও গুল্চী ফুল শ্রীরামকৃষ্ণ বড় ভালবাসেন। মাধবীলতা শ্রীবৃন্দাবনধাম হইতে আনিয়া তিনি পুঁতিয়া দিয়াছিলেন। হাঁসপুকুর ও কুঠির পূর্বদিকে যে-ভূমিখণ্ড তন্মধ্যে পুকুরের ধারে চম্পক বৃক্ষ। কিয়দ্দূরে ঝুমকাজবা, গোলাপ ও কাঞ্চনপুষ্প। বেড়ার উপর অপরাজিতা—নিকটে জুঁই, কোথাও বা শেফালিকা। দ্বাদশ মন্দিরের পশ্চিমগায়ে বরাবর শ্বেতকরবী, রক্তকরবী, গোলাপ, জুঁই, বেল। ক্বচিৎ বা ধুস্তুরপুষ্প—মহাদেবের পূজা হইবে। মাঝে মাঝে তুলসী—উচ্চ ইষ্টকনির্মিত মঞ্চের উপর রোপণ করা হইয়াছে। নহবতের দক্ষিণদিকে বেল, জুঁই, গন্ধরাজ, গোলাপ। বাঁধাঘাটের অনতিদূরে পদ্মকরবী ও কোকিলাক্ষ। পরমহংসদেবের ঘরের পাশে দুই-একটি কৃষ্ণচূড়ার বৃক্ষ ও আশেপাশে বেল, জুঁই, গন্ধরাজ, গোলাপ, মল্লিকা, জবা, শ্বেতকরবী, রক্তকরবী আবার পঞ্চমুখী জবা, চীন জাতীয় জবা।
In plain words
Very early, before the east has even reddened, when the sweet sound of the dawn worship begins and the shehnai plays the morning ragas, the gathering of flowers begins in Mother Kali's garden. In front of the Panchavati, on the Ganges bank, are a bel tree and a fragrant gulchi tree. Sri Ramakrishna loves the mallika, the madhavi and the gulchi flowers dearly. He had brought the madhavi creeper from holy Vrindavan and planted it himself. On the ground east of the duck pond and the kuthi, by the edge of the pond, is a champak tree. A little way off are hanging hibiscus, roses and kanchan flowers. Over the fence grows the aparajita, with jasmine nearby, and here and there the night-flowering shefali. All along the west side of the twelve temples are white and red oleander, roses, jasmine and bel flowers, and now and then a thorn apple for the worship of Mahadeva. Here and there tulsi has been planted on raised platforms of brick. South of the nahabat are bel, jasmine, gardenia and roses. Near the paved ghat are lotus oleander and kokilaksha. Beside the Paramahamsa's room stand one or two krishnachura trees, and round about are bel, jasmine, gardenia, roses, mallika, hibiscus, white and red oleander, and again five-petalled hibiscus and the Chinese kind.