Paragraph 46
মাস্টার দাঁড়াইয়া অবাক্ হইয়া দেখিতেছেন। তাঁহার বোধ হইল যেন সাক্ষাৎ শুকদেব ভগবৎ-কথা কহিতেছেন, আর সর্বতীর্থের সমাগম হইয়াছে। অথবা যেন শ্রীচৈতন্য পুরীক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্তসঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নামগুণকীর্তন করিতেছেন। ঠাকুর বলিতেছেন, “যখন একবার হরি বা একবার রামনাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয়ই জেনো যে সন্ধ্যাদি কর্ম—আর করতে হবে না। তখন কর্মত্যাগের অধিকার হয়েছে—কর্ম আপনা-আপনি ত্যাগ হয়ে যাচ্ছে। তখন কেবল রামনাম, কি হরিনাম, কি শুদ্ধ ওঁকার জপলেই হল।” আবার বলিলেন, “সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়। গায়ত্রী আবার ওঁকারে লয় হয়।”
In plain words
M. stands there and watches in wonder. It seems to him that Sukadeva himself is speaking the word of God, and that every holy place has gathered here. Or it is as though Sri Chaitanya were sitting in Puri with Ramananda, Swarup and his other devotees, singing the name and glory of God. The Master is saying, "When saying Hari just once, or the name of Rama just once, makes your hair stand on end and your tears fall, then know for certain that you need no longer perform the evening worship and the other rites. You have earned the right to give up ritual; ritual is falling away of its own accord. Then it is enough simply to repeat the name of Rama, or of Hari, or just Om." And again he says, "The evening worship dissolves into the Gayatri, and the Gayatri in turn dissolves into Om."