Paragraph 114

Paragraph 114

শ্রীরামকৃষ্ণ—তুমি মাটির প্রতিমাপূজা বলছিলে। যদি মাটিরই হয়, সে-পূজাতে প্রয়োজন আছে। নানারকম পূজা ঈশ্বরই আয়োজন করেছেন। যার জগৎ তিনিই এ-সব করেছেন—অধিকারী ভেদে। যার যা পেটে সয়, মা সেইরূপ খাবার বন্দোবস্ত করেন।

In plain words

Sri Ramakrishna: You were speaking of worshipping clay images. Even if it is clay, there is need of such worship. God Himself has arranged the many kinds of worship. He whose world it is has made all this, to suit each one's capacity. The mother cooks for each child the food that agrees with it.