Paragraph 153

Paragraph 153

দেখিতে দেখিতে রবিবার আসিয়া পড়িল। বরাহনগরের নেপালবাবুর সঙ্গে বেলা ৩টা-৪টার সময় তিনি দক্ষিণেশ্বরের বাগানে আসিয়া পৌঁছিলেন। দেখিলেন, সেই পূর্বপরিচিত ঘরের মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট তক্তপোশের উপর বসিয়া আছেন। ঘরে একঘর লোক। রবিবারে অবসর হইয়াছে, তাই ভক্তেরা দর্শন করিতে আসিয়াছেন। এখনও মাস্টারের সঙ্গে কাহারও আলাপ হয় নাই, তিনিও সভামধ্যে একপার্শ্বে আসন গ্রহণ করিলেন। দেখিলেন, ভক্তসঙ্গে সহাস্যবদনে ঠাকুর কথা কহিতেছেন।

In plain words

Before he knew it, Sunday had come. Between three and four in the afternoon he reached the garden at Dakshineswar with Nepal Babu of Baranagore. He found Sri Ramakrishna seated on the small wooden cot in the same familiar room. The room was full of people. It was Sunday and they had leisure, so the devotees had come to see him. M. had not yet come to know any of them; he too took a seat at one side of the gathering. He saw the Master talking with the devotees, his face full of smiles.