Paragraph 154
একটি ঊনবিংশতিবর্ষ বয়স্ক ছোকরাকে উদ্দেশ করিয়া ও তাঁহার দিকে তাকাইয়া ঠাকুর যেন কত আনন্দিত হইয়া অনেক কথা বলিতেছিলেন। নাম নরেন্দ্র। কলেজে পড়েন ও সাধারণ ব্রাহ্মসমাজে যাতায়াত করেন। কথাগুলি তেজঃপরিপূর্ণ। চক্ষু দুটি উজ্জ্বল। ভক্তের চেহারা।
In plain words
Addressing a young man of nineteen and looking at him, the Master was talking at length, as though it gave him great joy. His name was Narendra. He was at college and went to the Sadharan Brahmo Samaj. His words were full of fire, his eyes bright; he had the look of a devotee.