Paragraph 158
শ্রীরামকৃষ্ণ (সহাস্যে)—না রে, অত দূর নয়। (সকলের হাস্য) ঈশ্বর সর্বভূতে আছেন। তবে ভাল লোকের সঙ্গে মাখামাখি চলে; মন্দ লোকের কাছ থেকে তফাত থাকতে হয়। বাঘের ভিতরও নারায়ণ আছেন; তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না। (সকলের হাস্য) যদি বল বাঘ তো নারায়ণ, তবে কেন পালাব। তার উত্তর—যারা বলছে “পালিয়ে এস” তারাও নারায়ণ, তাদের কথা কেন না শুনি?
In plain words
Sri Ramakrishna, smiling: "No, my child, not so far as that." Everyone laughed. "God is in all beings. Still, close company is only for good people; from the wicked one has to keep one's distance. Narayana is in the tiger too, but that does not mean you may embrace the tiger." Everyone laughed again. "If you say, 'The tiger is Narayana, so why should I run away?', then the reply is: those who are telling you 'Run!' are Narayana too, so why not listen to them?"