Paragraph 159
“একটা গল্প শোন্। কোন এক বনে একটি সাধু থাকে। তাঁর অনেকগুলি শিষ্য। তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে, সর্বভূতে নারায়ণ আছেন, এইটি জেনে সকলকে নমস্কার করবে। একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে গিছল। এমন সময়ে একটা রব উঠল, ‘কে কোথায় আছ পালাও—একটা পাগলা হাতি যাচ্ছে।’ সবাই পালিয়ে গেল, কিন্তু শিষ্যটি পালাল না! সে জানে যে, হাতিও যে নারায়ণ তবে কেন পালাব? এই বলে দাঁড়িয়ে রইল। নমস্কার করে স্তবস্তুতি করতে লাগল। এদিকে মাহুত চেঁচিয়ে বলছে ‘পালাও, পালাও’; শিষ্যটি তবুও নড়ল না। শেষে হাতিটা শুঁড়ে করে তুলে নিয়ে তাকে একধারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। শিষ্য ক্ষতবিক্ষত হয়ে ও অচৈতন্য হয়ে পড়ে রইল।
In plain words
"Listen to a story. In a certain forest there lived a holy man with many disciples. One day he taught them: 'Narayana dwells in all beings; knowing this, bow down to all.' One day a disciple went to the forest to fetch wood for the sacred fire. Just then a cry went up: 'Run, whoever is there! A mad elephant is coming!' Everyone ran, but the disciple did not run! He reasoned, 'The elephant is Narayana too, so why should I run?' Saying this he stood his ground, bowed down and began to sing hymns of praise. Meanwhile the mahout was shouting, 'Run! Run!' Still the disciple did not move. At last the elephant lifted him in its trunk, flung him aside and went on its way. The disciple lay there, battered, bleeding and senseless.