Paragraph 161

Paragraph 161

“শাস্ত্রে আছে ‘আপো নারায়ণঃ’—জল নারায়ণ। কিন্তু কোন জল ঠাকুর সেবায় চলে; আবার কোন জলে আঁচানো, বাসনমাজা, কাপড়কাচা কেবল চলে; কিন্তু খাওয়া বা ঠাকুরসেবা চলে না। তেমনি সাধু, অসাধু, ভক্ত, অভক্ত—সকলেরই হৃদয়ে নারায়ণ আছেন। কিন্তু অসাধু, অভক্ত, দুষ্ট লোকের সঙ্গে ব্যবহার চলে না। মাখামাখি চলে না। কারও সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে, আবার কারও সঙ্গে তাও চলে না। ওইরূপ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয়।”

In plain words

"The scriptures say, 'Water is Narayana.' But one kind of water is fit for the worship of God, while other water is fit only for rinsing the mouth, washing pots and washing clothes, and not for drinking or for worship. In the same way Narayana dwells in the hearts of all, the holy and the unholy, the devout and the godless. But you cannot have dealings with the unholy, the godless, the wicked. You cannot be close to them. With some you may go as far as passing words; with others not even that. From such people you must keep away."