Paragraph 160
“এই সংবাদ পেয়ে গুরু ও অন্যান্য শিষ্যেরা তাকে আশ্রমে ধরাধরি করে নিয়ে গেল। আর ঔষধ দিতে লাগল। খানিকক্ষণ পরে চেতনা হলে ওকে কেউ জিজ্ঞাসা করলে, ‘তুমি হাতি আসছে শুনেও কেন চলে গেলে না?’ সে বললে, ‘গুরুদেব যে আমায় বলে দিছলেন যে, নারায়ণই মানুষ, জীবজন্তু সব হয়েছেন। তাই আমি হাতি নারায়ণ আসছে দেখে সেখান থেকে সরে যাই নাই।’ গুরু তখন বললেন, ‘বাবা, হাতি নারায়ণ আসছিলেন বটে, তা সত্য; কিন্তু বাবা, মাহুত নারায়ণ তো তোমায় বারণ করেছিলেন। যদি সবই নারায়ণ তবে তার কথা বিশ্বাস করলে না কেন? মাহুত নারায়ণের কথাও শুনতে হয়!’ (সকলের হাস্য)
In plain words
"When the guru and the other disciples heard of it, they carried him to the ashram and began to give him medicine. After a while, when he came to, someone asked him, 'You heard that the elephant was coming; why didn't you get out of the way?' He said, 'Gurudev told me that Narayana Himself has become man, beast and every creature. So when I saw Narayana coming as an elephant, I did not move away.' Then the guru said, 'My child, it is true that Narayana was coming as the elephant. But my child, Narayana as the mahout told you to keep away. If all is Narayana, why did you not trust his word? You must listen to the mahout Narayana too!'" Everyone laughed.