Paragraph 165

Paragraph 165

“এক মাঠে এক রাখাল গরু চরাত। সেই মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ ছিল। সকলেই সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধানে থাকত। একদিন একটি ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিল। রাখালেরা দৌড়ে এসে বললে, ‘ঠাকুর মহাশয়! ওদিক দিয়ে যাবেন না। ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে।’ ব্রহ্মচারী বললে, ‘বাবা, তা হোক; আমার তাতে ভয় নাই, আমি মন্ত্র জানি!’ এই কথা বলে ব্রহ্মচারী সেইদিকে চলে গেল। রাখালেরা ভয়ে কেউ সঙ্গে গেল না। এদিকে সাপটা ফণা তুলে দৌড়ে আসছে, কিন্তু কাছে না আসতে আসতে ব্রহ্মচারী যেই একটি মন্ত্র পড়লে, অমনি সাপটা কেঁচোর মতন পায়ের কাছে পড়ে রইল। ব্রহ্মচারী বললে, ‘ওরে, তুই কেন পরের হিংসা করে করে বেড়াস; আয় তোকে মন্ত্র দিব। এই মন্ত্র জপলে তোর ভগবানে ভক্তি হবে, ভগবানলাভ হবে, আর হিংসা প্রবৃত্তি থাকবে না।’ এই বলে সে সাপকে মন্ত্র দিল। সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলে আর জিজ্ঞাসা করলে, ‘ঠাকুর! কি করে সাধনা করব, বলুন?’ গুরু বললেন, ‘এই মন্ত্র জপ কর, আর কারও হিংসা করো না।’ ব্রহ্মচারী যাবার সময় বললে, ‘আমি আবার আসব।’

In plain words

"In a certain meadow some cowherd boys used to graze their cattle. In that meadow lived a terrible poisonous snake, and everyone was very careful for fear of that snake. One day a brahmachari came walking along the path across the meadow. The cowherd boys came running to him and said, 'Holy sir! Don't go that way. There is a terrible poisonous snake over there.' The brahmachari said, 'Never mind, my children; I am not afraid of it. I have a mantra!' And with that he went on that way. Out of fear none of the boys went with him. Meanwhile the snake came darting at him with its hood raised, but before it could reach him the brahmachari recited a mantra, and at once the snake lay down by his feet, limp as an earthworm. Then the brahmachari said, 'Listen, why do you go about doing harm to others, again and again? Come, I will give you a mantra. If you repeat it you will love God, you will find God, and the urge to do harm will leave you.' With these words he gave the snake a mantra. Having received it, the snake bowed to its guru and asked, 'Master, tell me, how shall I practise?' The guru said, 'Repeat this mantra, and do no harm to anyone.' As he was leaving the brahmachari said, 'I will come again.'