Paragraph 166
“এইরকমে কিছুদিন যায়। রাখালেরা দেখে যে, সাপটা আর কামড়াতে আসে না! ঢ্যালা মারে তবুও রাগ হয় না, যেন কেঁচোর মতন হয়ে গেছে। একদিন একজন রাখাল কাছে গিয়ে ল্যাজ ধরে খুব ঘুরপাক দিয়ে তাকে আছড়ে আছড়ে ফেলে দিলে। সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগল, আর সে অচেতন হয়ে পড়ল। নড়ে না, চড়ে না। রাখালেরা মনে করলে যে, সাপটা মরে গেছে। এই মনে করে তারা সব চলে গেল।
In plain words
"Some days went by like this. The cowherd boys saw that the snake did not try to bite any more. They threw clods at it, and still it did not get angry; it was as if it had turned into an earthworm. Then one day a cowherd boy went up to it, caught it by the tail, swung it round and round and dashed it on the ground again and again. Blood came from the snake's mouth and it lay senseless, not moving, not stirring. The boys thought it was dead, and so they all went away.