Paragraph 168
“প্রায় এক বৎসর পরে ব্রহ্মচারী সেইপথে আবার এল। এসেই সাপের সন্ধান করলে। রাখালেরা বললে, ‘সে সাপটা মরে গেছে।’ ব্রহ্মচারীর কিন্তু ও-কথা বিশ্বাস হল না! সে জানে, যে-মন্ত্র ও নিয়েছে তা সাধন না হলে দেহত্যাগ হবে না। খুঁজে খুঁজে সেইদিকে তার দেওয়া নাম ধরে ডাকতে লাগল। সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এল ও খুব ভক্তিভাবে প্রণাম করলে। ব্রহ্মচারী জিজ্ঞাসা করলে, ‘তুই কেমন আছিস?’ সে বললে, ‘আজ্ঞে ভাল আছি।’ ব্রহ্মচারী বললে, ‘তবে তুই এত রোগা হয়ে গিছিস কেন?’ সাপ বললে, ‘ঠাকুর আপনি আদেশ করেছেন—কারও হিংসা করো না, তাই পাতাটা ফলটা খাই বলে বোধ হয় রোগা হয়ে গিছি!’ ওর সত্ত্বগুণ হয়েছে কি না, তাই কারু উপর ক্রোধ নাই। সে ভুলেই গিছল যে, রাখালেরা মেরে ফেলবার যোগাড় করেছিল। ব্রহ্মচারী বললে, ‘শুধু না খাওয়ার দরুন এরূপ অবস্থা হয় না, অবশ্য আরও কারণ আছে, ভেবে দেখ।’ সাপটার মনে পড়ল যে, রাখালেরা আছাড় মেরেছিল। তখন সে বললে, ‘ঠাকুর মনে পড়েছে বটে, রাখালেরা একদিন আছাড় মেরেছিল। তারা অজ্ঞান, জানে না যে আমার মনের কি অবস্থা; আমি যে কাহাকেও কামড়াব না বা কোনরূপ অনিষ্ট করব না, কেমন করে জানবে?’ ব্রহ্মচারী বললে, ‘ছি! তুই এত বোকা, আপনাকে রক্ষা করতে জানিস না; আমি কামড়াতেই বারণ করেছি, ফোঁস করতে নয়! ফোঁস করে তাদের ভয় দেখাস নাই কেন?’
In plain words
"Nearly a year later the brahmachari passed that way once more, and the first thing he did was ask after the snake. The cowherd boys said, 'That snake is dead.' But the brahmachari did not believe it. He knew that the mantra the snake had taken must bear fruit before it could leave its body. He searched about in that direction, calling out the name he had given the snake. At the sound of its guru's voice, the snake crept out of its hole and bowed low before him with great devotion. The brahmachari asked, 'How are you?' 'I am well, sir,' it said. 'Then why have you grown so thin?' the brahmachari asked. The snake said, 'Master, you commanded me to harm no one, so I eat only leaves and fruit; perhaps that is why I have grown thin.' It had become sattvic, you see, so it felt no anger toward anyone. It had quite forgotten that the boys had wanted to kill it. The brahmachari said, 'Not eating alone could not bring you to this state. Surely there is some other cause; think it over.' Then the snake recalled that the boys had dashed it to the ground, and it said, 'Master, now I remember: one day the boys dashed me on the ground. They are ignorant; they do not know the state of my mind. How should they know that I will bite no one and do no harm of any kind?' The brahmachari said, 'For shame! You are such a fool that you have no idea how to protect yourself. It was biting I forbade, not hissing! Why didn't you hiss at them and frighten them off?'