Paragraph 188

Paragraph 188

“বিভীষণ একটি পাতায় রামনাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খোঁটে বেঁধে দিছল। সে লোকটি সমুদ্রের পারে যাবে। বিভীষণ তাকে বললে, ‘তোমার ভয় নাই, তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও, কিন্তু দেখ যাই অবিশ্বাস করবে, অমনি জলে ডুবে যাবে।’ লোকটি বেশ সমুদ্রের উপর দিয়ে চলে যাচ্ছিল; এমন সময়ে তার ভারী ইচ্ছা হল যে, কাপড়ের খোঁটে কি বাঁধা আছে একবার দেখে। খুলে দেখে যে, কেবল ‘রামনাম’ লেখা রয়েছে! তখন সে ভাবলে, ‘এ কি! শুধু রামনাম একটি লেখা রয়েছে!’ যাই অবিশ্বাস, অমনি ডুবে গেল।

In plain words

"Bibhishana wrote the name of Rama on a leaf and knotted it into the corner of a man's cloth. The man was to cross to the far side of the sea. Bibhishana told him, 'Have no fear. Have faith and walk across the water. But mind, the moment you lose faith you will go under.' The man was walking easily over the sea when a strong wish came over him to look and see what was tied in the corner of his cloth. He opened it and saw only the name of Rama written there. Then he thought, 'What's this? Only the name of Rama written on it!' The moment he doubted, he sank.