Paragraph 194
“এই ছেলেটিকে দেখছ, এখানে একরকম। দুরন্ত ছেলে বাবার কাছে যখন বসে, যেমন জুজুটি, আবার চাঁদনিতে যখন খেলে, তখন আর এক মূর্তি। এরা নিত্যসিদ্ধের থাক। এরা সংসারে কখনও বদ্ধ হয় না। একটু বয়স হলেই চৈতন্য হয়, আর ভগবানের দিকে চলে যায়। এরা সংসারে আসে জীবশিক্ষার জন্য। এদের সংসারের বস্তু কিছু ভাল লাগে না—এরা কামিনীকাঞ্চনে কখনও আসক্ত হয় না।
In plain words
"You see this boy? Here he is one way. A naughty child sitting by his father is as meek as a mouse, but playing in the chandni he is another creature altogether. Boys like him belong to the ever-perfect. They are never caught in the world. As soon as they grow a little they awaken and go toward God. They come into the world to teach others. Nothing of the world appeals to them; never do they become attached to woman and gold.