Paragraph 195

Paragraph 195

“বেদে আছে হোমাপাখির কথা। খুব উঁচু আকাশে সে পাখি থাকে। সেই আকাশেতেই ডিম পাড়ে। ডিম পাড়লে ডিমটা পড়তে থাকে—কিন্তু এত উঁচু যে, অনেকদিন থেকে ডিম পড়তে থাকে। ডিম পড়তে পড়তে ফুটে যায়। তখন ছানাটা পড়তে থাকে। পড়তে পড়তে তার চোখ ফোটে ও ডানা বেরোয়। চোখ ফুটলেই দেখতে পায় যে, সে পড়ে যাচ্ছে, মাটিতে লাগলে একেবারে চুরমার হয়ে যাবে। তখন সে পাখি মার দিকে একেবারে চোঁচা দৌড় দেয়, আর উঁচুতে উঠে যায়।”

In plain words

"The Vedas tell of the homa bird. It lives high, high up in the sky and lays its egg there. Once laid, the egg starts to drop, and the height is so great that it keeps dropping for many days. On the way down it hatches, and then the chick drops in its turn. As it falls its eyes open and its wings grow. The moment its eyes open it sees that it is falling and will be smashed to bits if it hits the ground. Then the bird turns and flies straight back toward its mother, up and up into the sky."